1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের আন্দোলন

যুক্তরাষ্ট্র হামলা চালালে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই বার্তা সৌদি আরব, কাতার, তুরস্কসহ আঞ্চলিক দেশগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ওয়াশিংটনকে নতুন সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের ওপর হামলা হলে উপসাগরজুড়ে মার্কিন স্বার্থ, জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে।

কূটনৈতিক সূত্রগুলোর দাবি, ইরান সংঘাত এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিলেও প্রয়োজনে কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এদিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। কাতার, ওমান ও সৌদি আরবও উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছে।

তবে সৌদি আরব স্পষ্ট করে দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে আত্মরক্ষায় সামরিক জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!