1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের আন্দোলন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের আন্দোলন

জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের আন্দোলন

প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের যোদ্ধারা শুধু কোটা সংস্কারের দাবিতে নয়, বরং গত ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর লক্ষ্যেই রাজপথে নেমেছিলেন।

বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র‌্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বা একক দলের অর্জন নয়; এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত বিজয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে কাজ করছেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!