1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি জুলাই বিপ্লব ছিল ১৭ বছরের স্বৈরশাসনের অবসানের আন্দোলন

মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম

প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ছে। উপজেলার ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতেই নিয়মিত প্রধান শিক্ষক নেই, ফলে ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকা শিক্ষকদের ওপর বাড়তি চাপ পড়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, মাত্র ৬০টি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন। বাকি বিদ্যালয়গুলোর মধ্যে ৪৩টি ভারপ্রাপ্ত এবং ৩১টি চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে।

প্রধান শিক্ষক না থাকায় জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদেরই প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। সরকারি প্রতিবেদন তৈরি, অনলাইন তথ্য হালনাগাদ, অফিস ব্যবস্থাপনা ও বিভিন্ন সভায় অংশ নিতে গিয়ে তাদের শ্রেণিকক্ষে সময় কমে যাচ্ছে। এর ফলে অনেক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

অভিভাবকদের অভিযোগ, স্থায়ী প্রধান শিক্ষক না থাকায় বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে এবং প্রয়োজনের সময় দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরাও জানিয়েছে, অফিসের কাজে ব্যস্ত থাকায় অনেক সময় নির্ধারিত ক্লাস অন্য শিক্ষক নেন, আবার কোনো কোনো ক্লাস ফাঁকাও থাকে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুধাংশু শেখর বিশ্বাস জানান, চলতি দায়িত্ব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা পদোন্নতির প্রক্রিয়ায় রয়েছেন। পদোন্নতি সম্পন্ন হলে অধিকাংশ বিদ্যালয়েই নিয়মিত প্রধান শিক্ষক যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও নিয়মিত তদারকির কথা জানান।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দ্রুত শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ বা পদোন্নতি সম্পন্ন করা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!