1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
উসকানি ও অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইল হেযবুত তওহীদ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ম্যাচ চলাকালেই মাঠে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের; আহত আরও ৯ নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি

উসকানি ও অপপ্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইল হেযবুত তওহীদ

প্রতিনিধি

উসকানি, হুমকি ও অপপ্রচারের অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে হেযবুত তওহীদের ঢাকা মহানগর শাখা। সংগঠনটির নেতাদের দাবি, নোয়াখালীসহ দেশের কয়েকটি জেলায় পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। পরে কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নোয়াখালীর একটি ওয়াজ মাহফিলে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে এবং সংগঠনটিকে নিষিদ্ধের দাবি তোলা হয়েছে। তাদের অভিযোগ, গত এক মাস ধরে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় মসজিদভিত্তিক বক্তব্য ও লিফলেট বিতরণের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তারা আরও বলেন, স্থানীয় প্রশাসনের তৎপরতার কারণে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

হেযবুত তওহীদের নেতারা দাবি করেন, তাদের সংগঠন ইসলাম ধর্মের মৌলিক আকিদা ও বিশ্বাসে আস্থাশীল এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির প্রকাশিত বইয়ের আংশিক উদ্ধৃতি ব্যবহার করে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান ও এস এম সামসুল হুদা, ঢাকা মহানগর ছাত্রকল্যাণবিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন এবং যুগ্ম নারী সম্পাদক আয়েশা সিদ্দিকা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!