1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ম্যাচ চলাকালেই মাঠে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের; আহত আরও ৯ নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি

নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি

ভারতের ঝাড়খণ্ডে সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে টানা ১২ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে শত শত শিক্ষার্থী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ জুলাই ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। এরপর থেকেই বিক্ষোভ ও অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলছে।

আন্দোলনের চাপের মুখে হেমন্ত সোরেন সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে। এ জন্য মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে আন্দোলনকারীরা রুদ্ধদ্বার বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য আলোচনার দাবি জানিয়েছেন।

এদিকে, পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের তদন্তে সিআইডি এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে পরীক্ষা পরিচালনাকারী সংস্থা টিডিপিএলের হিসাবরক্ষক রক্ষক সিংও রয়েছেন। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ডিজিটাল রেকর্ড ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করছে।

শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করতে আন্দোলন একটি কার্যকর ‘চাপ সৃষ্টিকারী গোষ্ঠী’ হিসেবে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!