ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, সফরের অংশ হিসেবে অ্যাডমিরাল কেলার পুনরুদ্ধার করা হাম্মামখানা ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যুক্তরাষ্ট্র দূতাবাসের বিভিন্ন উদ্যোগ ও অবদান সম্পর্কে অবগত হন।
এর আগে তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের এই শীর্ষ সামরিক কর্মকর্তা। সফরকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও কার্যক্রমে অংশ নেন।
উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন এবং দেশের ঐতিহাসিক-সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম আকর্ষণ।