1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ম্যাচ চলাকালেই মাঠে বজ্রপাত, প্রাণ গেল ফুটবলারের; আহত আরও ৯ নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিনের আন্দোলনে চাপে সরকার ‘জনগণের দাবি নিয়েই এসেছি, কাউকে অসম্মান করতে নয়’— সচিবালয়ের সামনে জামায়াত আমির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড, ১২ দিন ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ মহম্মদপুরে ১৩৪ বিদ্যালয়ের মধ্যে ৭৪টিতে নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম হাঁড়ি-পাতিল ও গ্যাসের চুলা হাতে রাজধানীতে নারীদের বিক্ষোভ, সরকারের কাছে ১০ দফা দাবি ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত যাত্রাবাড়ীতে ট্রাকে ১০ হাজার ইয়াবা, ডিবির জালে দুই মাদক কারবারি

লেবাননে তুমুল সংঘর্ষ, ইসরায়েলের দুই সেনা নিহত; চারজন গুরুতর আহত

প্রতিনিধি

লেবাননে সংঘর্ষে ইসরায়েলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবাননের মাজদাল জৌন এলাকায় সম্মুখযুদ্ধের সময় একটি বিস্ফোরণে দুই সেনা নিহত হন। একই ঘটনায় আরও চার সেনা গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, ওই ঘটনার পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালানো হয়েছে। এতে অন্তত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার যুদ্ধপূর্ব ইন্টারসেপ্টর মজুতের প্রায় ৮০ শতাংশ এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় ৫০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।

তবে হোয়াইট হাউস এ দাবি নাকচ করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে প্রেসিডেন্টের সব কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা শিল্পকে আরও বেশি অস্ত্র উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!