1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড - NEWSTVBANGLA
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Office 2025 Pro Plus x64 With Crack Oinstall.exe Italian updated no Microsoft Account needed Pre-Patched Code ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় এক ট্রাকচালককে অপহরণ, মারধর করে গুরুতর আহত করা এবং টাকা ছিনতাইয়ের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ৩৬৫ ধারায় অপহরণের অপরাধে প্রত্যেককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস.এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পাটগ্রাম উপজেলার ইসফারমারা এলাকার সবুজ মিয়া, হাদীসপাড়া এলাকার মো. রমজান আলী এবং ভাটিয়াটারী এলাকার মো. আরিফুল ইসলাম ওরফে তানজিদ। এদের মধ্যে সবুজ মিয়া শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর নিয়ে আসা ভারতীয় ট্রাকচালক লক্ষ্মীনন্দর সিংয়ের ট্রাক বুড়িমারী রোডে আটকে যায়।

পরে রাতের দিকে আসামিরা পে-লোডার বা ক্রেন দিয়ে ট্রাক উদ্ধার করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে একটি নির্জন স্থানে নিয়ে যায়।

এরপর পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে টহল পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ওই ট্রাকচালককে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর শ্রীরামপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মো. মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন বলেন, ভারতীয় নাগরিককে অপহরণ ও ছিনতাইয়ের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আদালতের এ রায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!