1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি!

জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের

প্রতিনিধি

চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মকর্তারা। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পুলিশি সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

মঙ্গলবার (২৮ জুলাই) নগরের লালদীঘিস্থ সিএমপি সদর দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার।

সভায় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে হাসান মো. শওকত আলী বলেন, শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে। এ ছাড়া তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে।

তিনি শহীদদের বাবা-মা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের ধৈর্য ধারণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জুলাই আন্দোলনের শহীদ ফয়সল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য দেন। এ সময় তারা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন।

মতবিনিময় শেষে শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন করা হয়। পরে পুলিশ কমিশনার তাদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!