1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি!

৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা

প্রতিনিধি

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পের পর একটি শপিং মল ধসে পড়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন স্থানে একাধিক সেতু ও ভবন ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে কাশিমা শহরের একটি শপিং মলে, যেখানে দ্বিতীয় তলা ধসে পড়ে। প্রথমদিকে পুলিশ বিস্ফোরণের খবর পেলেও পরে নিশ্চিত হয় যে ভূমিকম্পের কারণেই ভবনটি ধসে পড়েছে।

জাপানি সংবাদমাধ্যম টিবিএস জানিয়েছে, ধসে পড়া শপিং মলের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। তবে এখনো হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি। আসাহি টিভি একাধিক মৃত্যুর খবর দিয়েছে এবং ফুজি টিভিও হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হলেও কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করা হয়।

জাপানের প্রধানমন্ত্রী তানাই তাকাচি জানিয়েছেন, আহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেতু, সড়ক ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!