1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আদালত থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা বাংলাদেশ-ভারতে সফল তরুণদের আন্দোলন, কিন্তু পাকিস্তানে কেন নীরবতা? উঠে এলো চাঞ্চল্যকর কারণ উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা? ইরানি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ফ্রান্সে ভয়াবহ দাবানল! মাত্র ২০ দিনে গ্রেপ্তার ১৬২ জন Metro Exodus: Complete Edition Crack Fixed PC Version Reddit বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

আদালত থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার হরিণমারা এলাকার বাসিন্দা জাফর আলমের দুই মেয়ে রুবিনা আক্তার (৪০)শাহিনা আক্তার (৪২)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্বজনরা জানান, সকালে পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে দুই বোন কক্সবাজার আদালতে যান। শুনানি শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চালকসহ ছয়জন আরোহী ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় রুবিনা ও শাহিনাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠান।

রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চৌধুরী জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!