1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডবলমুরিং থানা পুলিশের অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত, নিহতদের মধ্যে ৮ শিশু ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা গভীর জাতীয় সংকটে রূপ নিয়েছে: মহিলা পরিষদ হালদা নদীতে অভিযান: ৬ হাজার ৩০০ মিটার অবৈধ জাল ও বরশি জব্দ ভারতে ‘এনার্জি ড্রিংক’ নাম ব্যবহার বন্ধের নির্দেশ, রেড বুল-স্টিংসহ বড় কোম্পানিগুলোর ওপর চাপ বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত: চায়না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময়

ডবলমুরিং থানা পুলিশের অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

‎মো.তৌহিদ, বিশেষ প্রতিনিধি: (চট্টগ্রাম)

‎‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) ডবলমুরিং মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত ২টি বিদেশি পিস্তল ও ২,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী ও শীর্ষ সন্ত্রাসী আলমগীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


‎অস্ত্র উদ্ধার ও শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারের বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানান,গত (২৫ জুলাই) ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় মাদক কারবারী ও সন্ত্রাসী মো. আলমগীর (৩০), পিতা-আব্দুল বাতেন, মাতা-রেনু বেগম প্রঃ মনোয়ারা বেগম, স্ত্রী-ময়না বেগম, সাং-পাঠানঘর, জুয়েল সিকদারের বাড়ী, শামীম ওসমানের বাড়ীর ডানপাশের বাড়ী, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ, বর্তমান ঠিকানা- (ক) আমবাগান, রেলওয়ে কলোনীর (সোনিয়ার মায়ের কলোনী), বাড়ী নং-৬৪৩, মাসুদ রাজা পুকুরের বাম পাশে লাল বিল্ডিং, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা-(খ) ইছানগর, মেডিকেল গলি, বাবু মাঝির বিল্ডিং, ৮নং ওয়ার্ড, চরপাথরঘাটা ইউপি, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতারের লক্ষ্যে ডবলমুরিং থানার একাধিক চৌকস আভিযানিক টিম ডবলমুরিং মডেল থানাধীন ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে বর্ণিত ঘটনাস্থল হতে গত ২০২৪ সালের ৫আগস্ট ডবলমুরিং মডেল থানা ভাংচুরকালে ডবলমুরিং মডেল থানা হতে লুণ্ঠিত ৯এমএম পিস্তল (TAURUS) ম্যাগাজিনযুক্ত ০২ (দুই)টি পিস্তল (লাল রংয়ের স্কসস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় কালো রংয়ের পলিথিন এর ভিতর ১টি ৯এমএম পিস্তল (TAURUS) ম্যাগাজিনযুক্ত, যাহার স্লাইডের গায়ে TI-069096, MADE IN BRAZIL লেখা আছে, এবং ১টি ৯এমএম পিস্তল (TAURUS) ম্যাগাজিনযুক্ত, যাহার স্লাইডের গায়ে TI-073329, MADE IN BRAZIL) এসময় দুই হাজার পিস ইয়াবা’সহ সন্ত্রাসী মো. আলমগীর (৩০)কে আটক করা হয়েছে।

‎ উল্লেখ্য যে, মাদক উদ্ধার অভিযানকালে সন্ত্রাসী মো.আলমগীররের অনুসারীগণ পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করিলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা শর্টগানের ২৭ রাউন্ড রাবার কার্তুজ ফায়ার করে। উক্ত সময়ে হামলাকারীদের নিক্ষেপ করা গুলি ও ইট পাটকেল এর আঘাতে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই/মো. মোবিনুল ইসলাম’সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতরভাবে আহত হয়। এসআই/মোবিনুল ইসলাম গুরুতরভাবে আহত হওয়ায় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্য আহত পুলিশ সদস্যগণও মেডিকেলে চিকিৎসা সেবা গ্রহণ করে। উপরোক্ত বিষয়ে ডবলমুরিং মডেল থানার মামলা নং-২২ (০৭)২৬, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারনির ১০(ক)/৪১ ও ডবলমুরিং মডেল থানার মামলা নং-২৩(০৭) ২৬ ধারা- ১৪৩/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৩০৭/৩৩২/৩৩৩/৩৭৯/৩৪ পেনাল কোড: ১৮৬০রুজু করা হয় এবং খুলশী থানার মামলা নং-২২(০৭) ২৬ রুজু করা হয়।
‎ এছাড়াও গ্রেফতারকৃত সন্ত্রাসী মো. আলমগীর এর বিরুদ্ধে ১২টি মাদক, ও ৩টি বিস্ফোরকদব্য আইন এবং ৯টি অন্যান্য মামলা’সহ সর্বমোট ২৪টি মামলার রয়েছে।

‎এবিষয়ে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আলম জানান গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং পুলিশের উপর হামলার ঘটনায় অন্যান্য জড়িতদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!