1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এইচএসসি পরীক্ষা চলাকালে পরিকল্পিত লোডশেডিং স্থগিত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা বাংলাদেশ-ভারতে সফল তরুণদের আন্দোলন, কিন্তু পাকিস্তানে কেন নীরবতা? উঠে এলো চাঞ্চল্যকর কারণ উড্ডয়নের পরই বিমানে ধোঁয়া! ১৯৪ যাত্রী নিয়ে জরুরি অবতরণ মেলানিয়া ট্রাম্পকে হত্যার পরিকল্পনা? ইরানি ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য ফ্রান্সে ভয়াবহ দাবানল! মাত্র ২০ দিনে গ্রেপ্তার ১৬২ জন Metro Exodus: Complete Edition Crack Fixed PC Version Reddit বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা সুবিধা একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এইচএসসি পরীক্ষা চলাকালে পরিকল্পিত লোডশেডিং স্থগিত

প্রতিনিধি

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বস্তিকর পরিবেশে সম্পন্ন করতে দেশের বিভিন্ন এলাকায় পূর্বনির্ধারিত সাত দিনের পরিকল্পিত লোডশেডিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ।

এর আগে শনিবার প্রকল্প পরিচালক (প্রধান প্রকৌশলী) মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক জরুরি পত্রে জানানো হয়েছিল, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিসিবি)-এর গ্রিড শক্তিশালীকরণ প্রকল্পের কাজের জন্য রংপুর-কুড়িগ্রাম, রংপুর-লালমনিরহাট ও রংপুর-তারাগঞ্জ ১৩২ কেভি সঞ্চালন লাইনে পর্যায়ক্রমে শাটডাউন দেওয়া হবে। এর ফলে নেসকোর আওতাধীন বিভিন্ন এলাকায় আংশিক লোডশেডিং হওয়ার সম্ভাবনা ছিল।

তবে এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়ে সেই পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুৎ সমিতি এবং সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু পরীক্ষাকেন্দ্র নয়, কেন্দ্রসংলগ্ন এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ নজরদারি থাকবে।

এ বিষয়ে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ অফিসের জেনারেল ম্যানেজার মো. শামীম পারভেজ বলেন, গ্রীষ্মকালীন অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা ও জাতীয় গ্রিডের ওপর চাপ থাকলেও শিক্ষার্থীদের স্বার্থে পরিকল্পিত লোডশেডিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানে জরুরি টিম প্রস্তুত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!