1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

প্রতিনিধি

দিনের শুরুতে ছিল রুটি-রুজির লড়াই, কিন্তু শেষ হলো মৃত্যুর মিছিলে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়ার এরুলিয়ার কামলার হাটে কাজের অপেক্ষায় থাকা কৃষি ও দিনমজুর শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ হারানো শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস উঠে গেলে প্রাণ হারান ৭ জন। আহত হয়েছেন অন্তত ১৭ জন।

দুর্ঘটনার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও মর্গে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। নিহত আবু সাঈদ মণ্ডলের মরদেহ জড়িয়ে ধরে বারবার অজ্ঞান হয়ে পড়েন তার স্ত্রী রিনা বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেক পরিবার।

স্বজনদের ভাষ্য, আবু সাঈদ ও আমিরুল দুজনই দিনমজুর ছিলেন। সামান্য আয়ের ওপরই চলত তাদের সংসার। অন্যদিকে নিহত নূর মোহাম্মদ ফজরের নামাজ শেষে কৃষি শ্রমিক নিতে কামলার হাটে গিয়েছিলেন, কিন্তু আর জীবিত ফিরে আসেননি।

স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিন ভোরে গাইবান্ধা, রংপুর, দিনাজপুরসহ বিভিন্ন জেলা থেকে শত শত শ্রমিক এরুলিয়ার কামলার হাটে এসে জড়ো হন। বর্তমানে কৃষি শ্রমিকদের দৈনিক মজুরি প্রায় ৭০০ টাকা। সেই আয়ের আশাতেই তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পথে নামেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সিলকিবান্ধা এলাকায় ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে যায়। প্রথমে ঘটনাস্থলে ৩ জন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন— তাজিমুল (৪৭), বেল্লাল হোসেন, আবু সাঈদ (৪৫), আনারুল (৫৫), আমিরুল (৪০), নূর আলম (৪৫) ও জমির মালিক নূর মোহাম্মদ (৭৬)। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!