1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে, সংস্কৃতির মাধ্যমে তা দূর করতে হবে’ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

‘ফ্যাসিবাদের কালো ছায়া এখনো রয়ে গেছে, সংস্কৃতির মাধ্যমে তা দূর করতে হবে’

প্রতিনিধি

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদ ও তাদের দোসররা দেশ থেকে পালিয়ে গেলেও তাদের ‘কালো ছায়া’ এখনো সমাজে বিদ্যমান। তিনি বলেন, এই আগ্রাসী সংস্কৃতিকে দেশীয় সংস্কৃতি ও জাতীয় চেতনার মাধ্যমে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ আয়োজিত ‘জুলাই সাংস্কৃতিক উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাংস্কৃতিক চেতনা ও জাতীয় মর্যাদা প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। তিনি বলেন, এই চেতনা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জাতিকে বিভক্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে জাতীয় ঐক্য জরুরি। সবাই ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে চিরতরে বিদায় জানানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দেশীয় সাংস্কৃতিক সংসদের নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা, কবি, সাহিত্যিক, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উৎসবে আবৃত্তি, জারি, কাওয়ালি, গম্ভীরা, সংগীত এবং ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক বিশেষ নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!