1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সামানজার সাঈদ হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সামানজার সাঈদ হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’, বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ

প্রতিনিধি

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন সামানজার সাঈদ। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আসন্ন ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন লাবিবা মনজুর। দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন পাঁচ প্রতিযোগী—সামানজার সাঈদ, স্বাগতা সাহা ঐশী, লাবিবা মনজুর, আয়শা রহমান ও যুক্তা ভৌমিক। চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে সবার পারফরম্যান্স মূল্যায়নের পর বিজয়ী হিসেবে সামানজারের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে এই প্ল্যাটফর্ম থেকে উঠে আসা অনেক প্রতিযোগী দেশের শোবিজ অঙ্গনে সফলভাবে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা, হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ শেখ সাইফুর রহমান, ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’-এর সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী এবং ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম।

আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। বিভিন্ন পর্ব শেষে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে, যেখানে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন নবমুকুটধারী সামানজার সাঈদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!