1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে সালমানের সমর্থন, ‘রাজনৈতিক রূপ দেবেন না’ - NEWSTVBANGLA
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে সালমানের সমর্থন, ‘রাজনৈতিক রূপ দেবেন না’

প্রতিনিধি

ভারতে চলমান শিক্ষার্থীদের প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে একই সঙ্গে তিনি আন্দোলনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে ৬০ বছর বয়সী এই অভিনেতা বলেন, প্রশ্নফাঁস অত্যন্ত গুরুতর একটি বিষয়। এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সমস্যা হওয়ায় এর সঙ্গে রাজনীতিকে যুক্ত করা উচিত নয়।

সালমান খান মনে করেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র তাদেরই পাওয়া উচিত। শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি আশা প্রকাশ করেন, সরকার তাদের পাশে দাঁড়াবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে গড়ে তুলবে।

তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন, যা শুধু দেশের শিক্ষার্থীদের জন্য নয়, বরং বিদেশি শিক্ষার্থীদেরও ভারতে পড়াশোনার প্রতি আকৃষ্ট করবে।

রাজধানী দিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর আন্দোলন ঘিরে এরই মধ্যে বলিউডের বেশ কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন। সালমান খানের আগে ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো তারকারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান।

সালমান খানের এই বক্তব্যে একদিকে যেমন শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন উঠে এসেছে, অন্যদিকে আন্দোলনকে দলীয় বা রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে প্রশ্নফাঁস ইস্যুতে চলমান আন্দোলনে তার এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!