1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’—প্রথম প্রেম নিয়ে আবেগঘন স্বীকারোক্তি শাকিব খানের - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’—প্রথম প্রেম নিয়ে আবেগঘন স্বীকারোক্তি শাকিব খানের

প্রতিনিধি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই প্রকাশ্যে কথা বলেন। তবে এবার এক টেলিভিশন অনুষ্ঠানে অভিনয়জীবনের শুরুর সময়ের এক অজানা প্রেম এবং অপূর্ণ থেকে যাওয়া বিয়ের স্বপ্ন নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে শাকিব জানান, মিডিয়ার বাইরের গুলশানের এক তরুণীর সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। তিনি বলেন, মেয়েটি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী ছিলেন এবং তাকেই তিনি জীবনের সঙ্গী হিসেবে কল্পনা করেছিলেন।

শাকিব খানের ভাষায়, “একদমই মিডিয়ার বাইরে সে। আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছি। কিন্তু এটা হলো না কেন, এই ব্যাপারটাই আমার কাছে এখনো অবাক লাগে।”

তিনি আরও জানান, দুজনই একে অপরকে ভালোবাসতেন এবং সেই সম্পর্কেই স্থায়ী হতে চেয়েছিলেন। অতীতের সেই স্মৃতি টেনে শাকিব বলেন, “সে খুবই সুন্দরী ছিল। আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। আমি সেখানেই সেটেল্ড হতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি।”

অনুষ্ঠানে উপস্থিত পূর্ণিমাও জানান, তিনি সেই তরুণীকে চিনতেন এবং দেখেছেন। একপর্যায়ে শাকিব খান আবেগঘন কণ্ঠে বলেন, “আমি এখনো তাকে মিস করি।”

যদিও ওই তরুণীর নাম বা পরিচয় প্রকাশ করেননি শাকিব খান, তার এই ব্যক্তিগত স্বীকারোক্তি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!