1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঘুরে দাঁড়াল ভারত, সিরিজসেরা বৈভব সূর্যবংশী - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
Microsoft 365 64 bit Mega single Language Bypass Hardware Check জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঘুরে দাঁড়াল ভারত, সিরিজসেরা বৈভব সূর্যবংশী ইরানি হুমকির কারণে তুরস্কে উড়োজাহাজ বদলেছিলেন ট্রাম্প বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী’ হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, কমছে অধিকাংশ নদ-নদীর পানি জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ পুলিশের এসআইকে কুপিয়ে জখম, চট্টগ্রাম থেকে ৪ আসামি গ্রেপ্তার Office 365 Portable + Product Key no Virus (x64) Ultimate ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ঘুরে দাঁড়াল ভারত, সিরিজসেরা বৈভব সূর্যবংশী

প্রতিনিধি

যুক্তরাজ্য সফরে টানা ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে পরাজয়ের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

অধিনায়ক হিসেবে এটি ছিল শ্রেয়াস আইয়ারের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়, আর সেটিও এসেছে হোয়াইটওয়াশের মাধ্যমে।

সিরিজের শেষ ম্যাচে ভারতের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তিনি ৪৯ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রান তোলে ভারত।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। প্রথম বলেই উইকেট শিকার করেন গতিতারকা মায়াঙ্ক যাদব। সিরিজে দ্বিতীয়বারের মতো প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। ম্যাচে তিনটি উইকেট শিকার করেন মায়াঙ্ক। এছাড়া যশ ঠাকুর দুটি এবং রবি বিষ্ণয় ও অশোক শর্মা একটি করে উইকেট নেন। ফলে জিম্বাবুয়ে ১৫৭ রানেই থেমে যায়।

জিম্বাবুয়ের হয়ে রায়ান বার্ল ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও দলের পরাজয় এড়াতে পারেননি। ওয়েসলি মাধেভেরে করেন ২৮ রান।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন বৈভব সূর্যবংশী। তিন ম্যাচে মোট ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কারও জিতে নেন এই বাঁহাতি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!