1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি

প্রতিনিধি

 

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না, এটি ছিল জনগণের যুদ্ধ—গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার রাতে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেস ফাউন্ডেশনের ৫৪তম কমিশনিং ও ফেলোশিপ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জনগণ ছয় দফার ভিত্তিতে আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিলেও তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী সেই গণরায়কে উপেক্ষা করে। এরপর নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা ও নির্যাতন শুরু হলে বাঙালি সৈনিক, কর্মকর্তা, ছাত্র-যুবকসহ সাধারণ মানুষ প্রতিরোধ যুদ্ধে অংশ নেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে অসংখ্য মানুষের ত্যাগ ও বীরত্বের ঘটনা রয়েছে, যেগুলো এখনো যথাযথভাবে লিপিবদ্ধ হয়নি। নতুন প্রজন্মের কাছে এসব ইতিহাস সঠিকভাবে তুলে ধরা জরুরি।

রাষ্ট্রপতি আরও বলেন, শুধু কয়েকটি ভাষণ বা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়নি। অসংখ্য তরুণ, সাধারণ পরিবারের সন্তান এবং সামরিক-বেসামরিক মানুষ জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছেন। তাদের আত্মত্যাগ ও দেশপ্রেমই ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শক্তি।

মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআরের বাঙালি সদস্যদের প্রতিরোধের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তারা বিদ্রোহ করে যুদ্ধ শুরু না করলে স্বাধীনতার ইতিহাস ভিন্ন হতে পারত। তাদের আহ্বানে হাজার হাজার ছাত্র-যুবক মুক্তিযুদ্ধে যোগ দেন এবং প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে অংশ নেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে উদ্দীপ্ত করেছিল এবং তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষেও স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে কাজ করতে হবে।

দেশে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসনের সৃষ্টি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। সরকার ভুল করলে জনগণ গণতান্ত্রিক পদ্ধতিতে তা সংশোধন করবে, কিন্তু কোনো অবস্থাতেই গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমসহ সামরিক ও বেসামরিক পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!