1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময় ডবলমুরিং থানা পুলিশের অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ খাল পুনঃখনন শেষে ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার চট্টগ্রামের বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক কোনো আলামত নেই: সিটিটিসি প্রধান খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড মেহেরপুরে এনসিপি নেতাদের ছবি সম্বলিত কুশপুতুল উদ্ধার, পথসভাস্থলের কাছে মিলল বোমা সদৃশ বস্তু জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা যুবদল নেতা বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকার চুক্তি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত ইউসুফ: ডিবি

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

প্রতিনিধি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী সেটেলাররা। নাবলুসের কুসরা গ্রামে একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি এর দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ লিখে গেছে তারা।

এছাড়া উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামে ফিলিস্তিনিদের বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে সেটেলাররা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, হামলার সময় ইসরায়েলি সেটেলাররা ফিলিস্তিনিদের গাড়িতে পাথর নিক্ষেপ করে এবং কয়েকটি সড়ক অবরোধ করে রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গ্রামের প্রবেশপথে অবস্থান নিয়ে থাকা সেটেলাররা একটি গাড়িকে গ্রামে প্রবেশ করতে বাধা দেয় এবং জোর করে ফিরে যেতে বাধ্য করে।

এর আগে শুক্রবার পশ্চিমতীরের তেল গ্রামে অস্ত্র নিয়ে হামলা চালায় ইসরায়েলি সেটেলাররা। ওই ঘটনায় চার ফিলিস্তিনি নিহত হন। পরে এক ফিলিস্তিনি একজন ইসরায়েলির কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ নিহত ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে দাবি করলেও স্থানীয়রা বলছেন, তারা নিজেদের গ্রামে অবস্থান করছিলেন এবং সেটেলারদের হামলা থেকে আত্মরক্ষার চেষ্টা করছিলেন।

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। ফিলিস্তিনিরা অভিযোগ করে আসছেন, অবৈধ বসতি সম্প্রসারণের অংশ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!