1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামের বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত, নিহতদের মধ্যে ৮ শিশু ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা গভীর জাতীয় সংকটে রূপ নিয়েছে: মহিলা পরিষদ হালদা নদীতে অভিযান: ৬ হাজার ৩০০ মিটার অবৈধ জাল ও বরশি জব্দ ভারতে ‘এনার্জি ড্রিংক’ নাম ব্যবহার বন্ধের নির্দেশ, রেড বুল-স্টিংসহ বড় কোম্পানিগুলোর ওপর চাপ বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত: চায়না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময়

চট্টগ্রামের বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অমিত সেনগুপ্ত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বসতঘরের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অমিতের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!