1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময় ডবলমুরিং থানা পুলিশের অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ খাল পুনঃখনন শেষে ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার চট্টগ্রামের বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক কোনো আলামত নেই: সিটিটিসি প্রধান খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড মেহেরপুরে এনসিপি নেতাদের ছবি সম্বলিত কুশপুতুল উদ্ধার, পথসভাস্থলের কাছে মিলল বোমা সদৃশ বস্তু জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা যুবদল নেতা বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকার চুক্তি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত ইউসুফ: ডিবি

খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুরশিদ আলম, আব্দুস সালাম ও খায়রুল শেখ। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মার্চ সকালে ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউল শেখের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলা ঠেকাতে গেলে নিহতের ছোট ভাইও আহত হন।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তদন্তে উঠে আসে, পৈতৃক সম্পত্তি ও দোকানঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!