1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৩০ জন নিহত, নিহতদের মধ্যে ৮ শিশু ভারীয় ট্রাকচালক অপহরণ ও টাকা ছিনতাই: লালমনিরহাটে তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা গভীর জাতীয় সংকটে রূপ নিয়েছে: মহিলা পরিষদ হালদা নদীতে অভিযান: ৬ হাজার ৩০০ মিটার অবৈধ জাল ও বরশি জব্দ ভারতে ‘এনার্জি ড্রিংক’ নাম ব্যবহার বন্ধের নির্দেশ, রেড বুল-স্টিংসহ বড় কোম্পানিগুলোর ওপর চাপ বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া দামি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত: চায়না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার

খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুরশিদ আলম, আব্দুস সালাম ও খায়রুল শেখ। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মার্চ সকালে ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউল শেখের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলা ঠেকাতে গেলে নিহতের ছোট ভাইও আহত হন।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তদন্তে উঠে আসে, পৈতৃক সম্পত্তি ও দোকানঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!