1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মাছের খামারে মিলল সাবেক পুলিশ সদস্যের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

মাছের খামারে মিলল সাবেক পুলিশ সদস্যের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

প্রতিনিধি

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মাছের খামার থেকে অনিক মিয়া (৩৫) নামে পুলিশের সাবেক এক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার লক্ষীগঞ্জ বেরুয়াইল গ্রামের নিজস্ব মৎস্য খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক মিয়া একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। কয়েক বছর আগে পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে মাছ চাষ শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিদিনের মতো খামারের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান অনিক। সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে খামারে গিয়ে কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে খামারের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!