1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা

লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর কৃষামত ফুলবাড়ী এলাকা থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে লোকালয়ে বিশাল আকৃতির সাপটি দেখা গেলে এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, সকালে হঠাৎ অজগরটি দেখতে পেয়ে তারা বিস্মিত হন। খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

পরে স্থানীয়রা সতর্কতার সঙ্গে অজগরটিকে নিয়ন্ত্রণে এনে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আলামিন মিয়া বলেন, “আমাদের এলাকায় আগে কখনো এত বড় অজগর দেখিনি। এত বড় সাপ দেখে ভয় পেয়েছি।”

কুড়িগ্রামের জেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, উদ্ধার করা অজগরটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!