1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা! ভিডিও কলে বাবা-মাকে দেখাল মৃত্যুর বিভীষিকা

খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

প্রতিনিধি

খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝালবাড়ি এলাকায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন খুরশিদ আলম, আব্দুস সালাম ও খায়রুল শেখ। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ৩১ মার্চ সকালে ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছে অবস্থানকালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউল শেখের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলা ঠেকাতে গেলে নিহতের ছোট ভাইও আহত হন।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেঝবাহ উদ্দিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর পিবিআই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তদন্তে উঠে আসে, পৈতৃক সম্পত্তি ও দোকানঘর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!