1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময় ডবলমুরিং থানা পুলিশের অভিযানে জুলাই আন্দোলনে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ খাল পুনঃখনন শেষে ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক নজরুল গ্রেপ্তার চট্টগ্রামের বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে উগ্রবাদ মাথাচাড়া দেওয়ার আশঙ্কাজনক কোনো আলামত নেই: সিটিটিসি প্রধান খুলনায় রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড মেহেরপুরে এনসিপি নেতাদের ছবি সম্বলিত কুশপুতুল উদ্ধার, পথসভাস্থলের কাছে মিলল বোমা সদৃশ বস্তু জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানিতে ‘বিষ মেশানোর’ অভিযোগ, ৪৯ জনের বিরুদ্ধে মামলা যুবদল নেতা বাবুকে হত্যার জন্য ২৫ লাখ টাকার চুক্তি, লক্ষ্যভ্রষ্ট গুলিতে নিহত ইউসুফ: ডিবি

পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

প্রতিনিধি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে নিরাপত্তাজনিত কারণে পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো ধরনের যোগাযোগ রাখছেন না বলে জানিয়েছেন তার শ্বশুর গোলাম আলী হাদ্দাদ আদেল।

ইরানি বার্তাসংস্থা ইসনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদ্দাদ আদেল বলেন, নিরাপত্তার স্বার্থে মোজতবা খামেনি অত্যন্ত সীমিত পরিসরে যোগাযোগ রাখছেন। পরিবারের সদস্যদের পাশাপাশি খুব অল্পসংখ্যক বিশ্বস্ত ব্যক্তি ছাড়া অন্য কারও সঙ্গে তার যোগাযোগ নেই। এমনকি তিনি কেমন আছেন বা তার বর্তমান শারীরিক অবস্থাও পরিবারের সদস্যরা জানেন না বলে জানান তিনি।

একই সাক্ষাৎকারে জামাতা মোজতবা খামেনির প্রশংসা করে হাদ্দাদ আদেল বলেন, তার স্বভাবে পিতা আয়াতুল্লাহ আলী খামেনির গভীর প্রভাব রয়েছে এবং তিনি নিয়মিত তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সামরিক সংঘাতের সময় হামলায় গুরুতর আহত হওয়ার পর মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলায় তিনি গুরুতর আহত হন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, হামলায় তার একটি পা ও একটি বাহু গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এবং মুখমণ্ডলেও গুরুতর আঘাত লাগে। ফলে তার কথা বলতে অসুবিধা হচ্ছে এবং সুস্থ হতে একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

বর্তমানে মোজতবা খামেনি প্রকাশ্যে ভিডিওবার্তা না দিলেও বিভিন্ন রাষ্ট্রীয় বার্তা লিখিতভাবে দিচ্ছেন বলে জানা গেছে। একই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাস্তবায়ন করলেও সেগুলো তার অনুমোদন নিয়েই করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!