1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ ইংল্যান্ড - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ডেপুটি স্পিকারের স্বাক্ষর ও সংসদের প্যাড জাল: জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

সেমিফাইনালে আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ ইংল্যান্ড

প্রতিনিধি

স্পোর্টস ডেস্ক:

অতিরিক্ত সময়ের রোমাঞ্চে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্কোরলাইন একতরফা মনে হলেও ম্যাচজুড়ে সুইসদের কঠিন প্রতিরোধের মুখে পড়তে হয়েছে লিওনেল মেসিদের।

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও কোনো দলই এগিয়ে যেতে পারেনি। তবে শেষ ১৫ মিনিটে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলেই জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, “এই জয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি ছিল খুবই কষ্টার্জিত একটি জয়। আমরা আগেই জানতাম ম্যাচটি খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

শেষ ষোলোর নাটকীয় জয়ের পর আবেগাপ্লুত হওয়া মেসিকে এবারও সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে তিনি বলেন, “সামনের কঠিন লড়াইয়ের আগে এই জয়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে আমরা কিছুটা চাপমুক্ত হয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিতে পারব।”

আগামী বুধবার আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড।

বিশেষ বিষয় হলো, দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথমবার অফিসিয়াল বা প্রীতি ম্যাচ—কোনো পর্যায়েই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবেন লিওনেল মেসি। এটি হবে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনাল।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। ১৯৬২ ও ১৯৬৬ সালে জয় পেয়েছিল ইংল্যান্ড। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘শতাব্দীর সেরা গোল’-এর সুবাদে জিতে শিরোপার পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৯৯৮ সালে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা, আর ২০০২ সালে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় ইংল্যান্ড। ২০০৫ সালের পর এই দুই ফুটবল পরাশক্তির আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!