1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থাকাকালীন শেয়ার জালিয়াতি মামলায় আসামি সাহাবুদ্দিন!

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার

প্রতিনিধি

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে এ ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা এক হাজার অতিক্রম করেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুলাই) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টিতে। ইটিসি চালুর পর এখন পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে পদ্মা সেতু পার হয়েছে।

বর্তমানে ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং কয়েকটি ব্যাংকের অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে। একবার নিবন্ধন সম্পন্ন হলে ইটিসি লেন ব্যবহার করে টোল প্লাজায় না থেমেই সেতু পার হওয়া সম্ভব।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ইটিসি ব্যবস্থায় যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না। স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধের ফলে অপেক্ষার সময়, যানজট ও জ্বালানি অপচয় কমছে। পাশাপাশি কার্বন নিঃসরণও হ্রাস পাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, ভবিষ্যতে পদ্মা সেতুর শতভাগ টোল আদায় স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশের অন্যান্য প্রধান সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও ক্যাশলেস ইটিসি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!