1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’, শিগগিরই মুক্তি - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সেন্সর ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগণ’, শিগগিরই মুক্তি

প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতার পর অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত শেষ সিনেমা ‘জন নয়াগণ’। অভিনয় ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়া এই ছবিটি নিয়ে কয়েক মাস ধরে অনিশ্চয়তা থাকলেও এবার মুক্তির পথ খুলে গেছে।

সেন্সর সার্টিফিকেট পাওয়ার খবর নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বিজয়। এ উপলক্ষে প্রকাশিত নতুন পোস্টারে ছবিটি ‘এ’ (Adults Only) সার্টিফিকেট পেয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ, সিনেমাটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদিত।

যদিও এখনও আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, যুক্তরাজ্যের পরিবেশক জানিয়েছে, ২৪ জুলাই দেশটিতে সিনেমাটি মুক্তি পাবে। ধারণা করা হচ্ছে, একই দিনে ভারতেও ছবিটি মুক্তি পেতে পারে।

মূলত চলতি বছরের পোঙ্গল উৎসবে ‘জন নয়াগণ’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক ও আনুষ্ঠানিক জটিলতায় ছবিটির মুক্তি বারবার পিছিয়ে যায়।

‘জন নয়াগণ’-এর গল্পে দেখা যাবে সাবেক সরকারি কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি থালাপতি ভেট্রি কন্দন-কে। তিনি ভিজি নামে এক কিশোরীকে দত্তক নিয়ে তাকে সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চান এবং সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহ দেন। একসময় দেশের নিরাপত্তাকে ঘিরে ভয়াবহ সংকট, ব্যক্তিগত প্রতিশোধ এবং এক গভীর ষড়যন্ত্রের মুখোমুখি হন তিনি।

এইচ. বিনোদের পরিচালনায় নির্মিত ছবিতে থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার এবং লোকেশ কানাগারাজ বিশেষ উপস্থিতিতে থাকছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!