1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
Microsoft Office 2016 64 bit ODT All-In-One latest Minimal Setup পশ্চিমতীরে সেটেলারদের হামলায় ৪ ফিলিস্তিনি নিহত, রাতভর অভিযানে ৭০ জনকে আটক করল ইসরায়েল একই পথে হাঁটলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে : সারজিস আলম টিভি সাংবাদিকদের পৃথক বেতন কাঠামো ও নিবন্ধন ব্যবস্থার দাবি জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয় : সিএমপি কমিশনার জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে গুলি—যুবদল কর্মী নিহত সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি ৬ জনকে জীবিত উদ্ধার করল বিজিবি ধানমন্ডির সুধাসদনে পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী ‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন’—হুঁশিয়ারি জাগপার

প্রতিনিধি

জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান

শনিবার (২৫ জুলাই) ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ঢাকায় নির্ধারিত মহাসমাবেশের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রাশেদ প্রধান অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পাঁচ মাস পার হলেও সিলেট অঞ্চলের উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তিনি বলেন, “প্রথম পাঁচ মাসে যারা কার্যক্রম দেখাতে পারে না, তারা আগামী পাঁচ বছরেও দেখাতে পারবে না।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো জনগণের আদালতে তার বিচার করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের বক্তব্যের প্রসঙ্গ টেনে ভারতীয় নীতিরও সমালোচনা করেন এবং ভারতের সাম্প্রতিক জেন-জি আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

সংবিধান সংস্কারের বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে জাগপার এই নেতা বলেন, সরকার সংবিধান সংশোধনের পথে এগোচ্ছে, কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার ছাড়া তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, “মহাসমাবেশের আগে যদি গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে বিপ্লব অনিবার্য। আর যদি বাস্তবায়ন না হয়, তাহলে এক দফা সরকার পতনের আন্দোলন শুরু হবে।”

এ ছাড়া ভারত থেকে সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করায় সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের জনগণের প্রতিও কৃতজ্ঞতা জানান রাশেদ প্রধান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!