1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: শফিকুর রহমান - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা বন্যার্তদের একদিনের বেতন দিলেন ইউসিবি কর্মীরা, চট্টগ্রামে ত্রাণ বিতরণ যাত্রাবাড়ীতে পিকআপভর্তি ৭০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার কারবারি তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য চট্টগ্রাম বন্দরে তিন জাহাজে লুটের খবর ভিত্তিহীন, দাবি কোস্ট গার্ডের বিএমএসএফের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ বাদল পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ৫ দিনে মৃত্যু বেড়েছে ৪০ শতাংশ প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে হত্যা, মা-ভাইসহ ৫ জন গ্রেপ্তার উত্তরপ্রদেশে

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: শফিকুর রহমান

প্রতিনিধি

 

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণ করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শহীদরা নিজেদের রক্ত দিয়ে জাতিকে এক বড় ঋণে আবদ্ধ করে গেছেন। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়বিচারভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) জামায়াতে ইসলামীর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ দেশের ইতিহাসে একটি গৌরবময় ও বেদনাবিধুর দিন। এ দিনে বৈষম্য, জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, আবু সাঈদের মৃত্যুর ঘটনা সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে আরও ব্যাপক গণআন্দোলনে রূপ দেয়।

জামায়াতের আমির বলেন, ওই আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ-তরুণী, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে এটি সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে পরিণত হয় বলে তিনি উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি দাবি করেন, আন্দোলন দমনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। তার মতে, জুলাই গণআন্দোলনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান নিশ্চিত করতে হলে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত থাকবে।

তিনি ১৬ জুলাই যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালনের আহ্বান জানান। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের জন্য দলের সব শাখা সংগঠন এবং দেশবাসীর প্রতিও আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!