1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গোলাপি গাউনে মোহ ছড়ালেন বিদ্যা সিনহা মিম - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

গোলাপি গাউনে মোহ ছড়ালেন বিদ্যা সিনহা মিম

প্রতিনিধি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম আবারও নজর কাড়লেন নতুন ফটোশুটে। শুক্রবার নিজের ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। গোলাপি আভার গাউনে গ্ল্যামারাস লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

নতুন ফটোশুটে লুম অ্যান্ড লাইফস্টাইলের ডিজাইন করা গোলাপি গাউন পরেছেন মিম। তার মেকওভার করেছে আকলিমা’স বিউটি পার্লার, আর ছবিগুলো তুলেছে পূর্ণ ফটোগ্রাফি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “Blushing in Pink, Bloom Within”, যা তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসকে আরও ফুটিয়ে তুলেছে।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা ও প্রশংসার বন্যা বয়ে যায়। কেউ লিখেছেন, “আমাদেরও এমন একজন মিম আছে, যিনি বলিউড-হলিউডের নায়িকাদেরও টেক্কা দিতে পারেন।” আবার কেউ মন্তব্য করেছেন, “বাংলাদেশের সুন্দরীদের প্রতিনিধিত্ব করতে হলে মিমই যথেষ্ট।” আরেক ভক্ত লিখেছেন, “বর্তমান সময়ের সেরা সুন্দরী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।”

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের জন্যও নিয়মিত আলোচনায় থাকেন মিম। সর্বশেষ তাকে দেখা গেছে কাজী আসাদ পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’-এ। চরকিতে মুক্তিপ্রাপ্ত এই প্রজেক্টে তার সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ ও এ কে এম হাসানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!