1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

প্রতিনিধি

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআই।

শনিবার সকালে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পর গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাফিজুর রহমানের জামিন স্থগিত করেন। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে।

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

পিবিআই বলছে, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং আসামির পালিয়ে যাওয়ার আশঙ্কা থাকায় শনিবার সকালে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

২০১৬ সালের মার্চে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধারের পর দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম নিয়ে নানা সময়ে নতুন তথ্য সামনে এসেছে।

হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর এখন তাকে কুমিল্লার আদালতে হাজির করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!