1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার - NEWSTVBANGLA
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Office 2025 Pro Plus x64 With Crack Oinstall.exe Italian updated no Microsoft Account needed Pre-Patched Code ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার

প্রতিনিধি

ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হওয়ায় সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আগামী সপ্তাহের শুরু থেকে গ্যাস সরবরাহ আংশিক স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এফএসআরইউতে বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে আমদানি করা এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে। এতে শিল্প, বিদ্যুৎ, সিএনজি ও আবাসিক খাতে গ্যাসের চাপ কমে গিয়ে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।

তিনি জানান, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলে জ্বালানি খাতে সহযোগিতা চেয়েছেন। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্রুততম সময়ে সম্ভাব্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, স্বাভাবিক সময়ে ক্ষতিগ্রস্ত এফএসআরইউটি প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করত। কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ লাইন ও জনদুর্ভোগ তৈরি হয়েছে।

তিনি জানান, টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির কর্মকর্তাদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহের শুরুতে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হতে পারে। পরবর্তী সপ্তাহের শেষ নাগাদ এফএসআরইউটি পুরোপুরি সচল হওয়ার আশা করা হচ্ছে।

ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে বিকল্প জ্বালানি উৎস ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক হয়েছে বলে জানান তিনি।

সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করতে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সার্বক্ষণিকভাবে কাজ করছে। এফএসআরইউর কারিগরি সমস্যা সমাধান হলেই পরিস্থিতির দ্রুত উন্নতি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!