1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! - NEWSTVBANGLA
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় প্রতিবেদন ফের পেছাল লাশের সঙ্গে পড়ে থাকা সেই মিঠু, এক চোখেই লড়াই করছেন জীবনযুদ্ধে সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে ২ বছর রাখার নির্দেশনা পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, নিবন্ধিত যান ১ হাজার এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ! সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে খাদে পড়ল অ্যাম্বুলেন্স জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

এত সমালোচনা-বিতর্কের পরও শৃঙ্খলা মানছেন না নেইমার, নতুন অভিযোগ!

প্রতিনিধি

একের পর এক সমালোচনা ও বিতর্কের মধ্যেও ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে এবার শৃঙ্খলাভঙ্গের নতুন অভিযোগ উঠেছে। শাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের পরদিন পেলে ট্রেনিং সেন্টারে গেলেও অনুমতি ছাড়াই রিকভারি ট্রেনিং না করে চলে যান তিনি। অভিযোগ রয়েছে, সেখানে শুধু ছবি তোলেন এবং কফি পান করে ফিরে যান।

এর আগে ম্যাচের প্রস্তুতির সময় অনুশীলন বাদ দিয়ে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায়ও সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে দলের তরুণ খেলোয়াড় গ্যাব্রিয়েল বোন্তেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াসের সঙ্গে খারাপ আচরণ ও অপমানজনক মন্তব্য করার অভিযোগও ওঠে। তবে ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

নেইমারের দাবি, তরুণ খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দলের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাওয়ার সময় তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে হলুদ কার্ড পেয়ে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার বিষয়টিও ইচ্ছাকৃত ছিল না বলে দাবি করেন নেইমার।

প্রতিবেদন অনুযায়ী, নেইমারের মাঠের ভেতর ও বাইরের আচরণ নিয়ে দলের কিছু খেলোয়াড়ের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এমনকি তার সামনে খেলতে কিছু খেলোয়াড় নিরাপত্তাহীনতা অনুভব করেন বলেও অভিযোগ উঠেছে। ভক্তদের সামনে সতীর্থদের ভুলের প্রকাশ্য সমালোচনাও এ অস্বস্তির অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া চলতি বছরের শুরুতে তরুণ খেলোয়াড় রবিনসন জুনিয়রের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথাও প্রতিবেদনে উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, ড্রিবল করে নেইমারকে অতিক্রম করার সময় রবিনসনকে চড় মেরেছিলেন তিনি। পরে ক্লাব কর্তৃপক্ষের কাছে অভিযোগের পর নেইমার ওই খেলোয়াড়ের কাছে ক্ষমা চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!