1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারত সিরিজ আয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

ভারত সিরিজ আয়োজনে সরকারের সঙ্গে যোগাযোগ বিসিবির

প্রতিনিধি

 

আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তবে সিরিজটি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি পরিষ্কার করতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি তামিম ইকবাল ও সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের বরাতে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে ভারতের পক্ষ থেকে এখনো চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এ কারণে সিরিজ আয়োজনের বিষয়ে সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর অনুরোধ জানিয়েছে বিসিবি।

এর আগে ২৯ জুলাই এক বক্তব্যে বিসিবি সভাপতি তামিম ইকবাল সিরিজটি আয়োজনের বিষয়ে আশাবাদ প্রকাশ করলেও কিছুটা শঙ্কার কথাও জানান। তার মতে, সিরিজটি আয়োজনের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিসিবির নেই। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও কিছু বিষয় তদারকি করা প্রয়োজন।

২০২৪ সালে হওয়ার কথা থাকা বাংলাদেশ-ভারত সিরিজটি এরই মধ্যে দুই দফা পিছিয়ে গেছে। এবারও সিরিজটি নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় বিসিবি ও সরকারের মধ্যে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!