1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ইমরান হায়দার - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ইমরান হায়দার

প্রতিনিধি

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাইকমিশনার বর্তমানে আইসিইউতে এবং তার স্ত্রী একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে দেখা যায়, আগুন সীমিত থাকলেও ঘরের ভেতর প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে। পরে বালতি ও মগে পানি ব্যবহার করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ধোঁয়া অপসারণ করা হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণের সময় হাইকমিশনার ও তার স্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন। তবে অতিরিক্ত ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হাইকমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার স্ত্রী নাইমা ইমরান কেবিনে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!