1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার - NEWSTVBANGLA
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান! ধসে পড়ল শপিং মল, বহু প্রাণহানির আশঙ্কা জাপানের সঙ্গে মেট্রোরেল ও অবকাঠামো সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী নিম্নচাপ দুর্বল হলেও আগামী পাঁচদিন ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পারিবারিক কলহে ভাইয়ের হাতে ভাই খুন, অভিযুক্ত ছোট ভাই পলাতক জুলাই শহীদ পরিবারের নিরাপত্তায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস সিএমপি কমিশনারের সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ লোকালয়ে ১০ ফুটের বিশাল অজগর! কুড়িগ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল? অবশেষে মুখ খুলে যা বললেন তিনি!

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

প্রতিনিধি


চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন মহানগরীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের অন্যতম সহযোগী।

রোববার (২৬ জুলাই) রাতে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসিফ বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে। অপর গ্রেপ্তার সাইদুল ইসলাম হাটহাজারী থানার আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে আসিফের পরনে থাকা প্যান্টের কোমর থেকে ডলফিনের লোগো ও ‘মেড ইন ইতালি’ খোদাই করা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলের ম্যাগাজিনে লোড করা ছিল দুই রাউন্ড গুলি। এছাড়া সাইদুল ইসলামের পকেট থেকে পত্রিকার কাগজে মোড়ানো আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলি বহনের বৈধ কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডেভিড ইমনের সহযোগী হিসেবে কাজ করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন এবং সরকারি কর্মচারীকে আঘাত ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। অন্যদিকে সাইদুল ইসলামের বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!