1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী

প্রতিনিধি

 

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি—দায়িত্ব পালনে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা ভালোভাবে কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ভবিষ্যতে হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়েছে প্রকাশিত বইটিতে।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করছেন। সরকারের কার্যক্রমের তথ্য, পরিসংখ্যান ও বিভিন্ন উদ্যোগ বইটিতে সংকলিত হওয়ায় এটি ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে বা ভালো কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টার জবাব দিতে ভূমিকা রাখবে।

এ সময় তিনি বই পড়ার গুরুত্বও তুলে ধরেন। রিজভী বলেন, জ্ঞান অর্জন ও মানুষের চিন্তার জগতকে সমৃদ্ধ করতে বইয়ের কোনো বিকল্প নেই। বইকে তিনি মনের জগতের ‘পাসপোর্ট’ হিসেবে উল্লেখ করেন।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসান, সভাপতি সাইদুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!