1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ - NEWSTVBANGLA
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাশিয়ার পক্ষে লড়তে আরও ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্ব পাশে নির্মাণাধীন ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্প আটকে দিয়েছেন ফেডারেল আপিল আদালত

শুক্রবার যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত এ বিষয়ে রায় দেন। আদালত বলেন, হোয়াইট হাউস রাষ্ট্রের নির্বাহী বিভাগের ব্যক্তিগত সম্পত্তি নয়; সেখানে বড় ধরনের পরিবর্তন বা নতুন স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা রয়েছে।

ট্রাম্প প্রশাসন গত বছর হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করে। তবে প্রকল্প শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন আদালতে আবেদন করে। তিন বিচারপতির বেঞ্চের দুজন বিচারপতি প্রকল্পটি আটকে দেওয়ার পক্ষে রায় দেন।

তবে আপিল আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের। ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন, তিনি সর্বোচ্চ আদালতে আপিল করবেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আপিল আদালতের রায়কে ‘অন্যায্য’, ‘ভয়ঙ্কর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, প্রস্তাবিত বলরুম শুধু অনুষ্ঠান আয়োজনের জায়গা নয়; এতে নিরাপত্তা, চিকিৎসা ও হামলা প্রতিরোধের বিশেষ ব্যবস্থাও থাকবে।

অন্যদিকে মামলার বাদীপক্ষের ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। তার মতে, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ ও সেগুলোর ভবিষ্যৎ নিয়ে মতামত দেওয়ার অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!