1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে ফুটবলের জয়জয়কার, বিশ্বকাপ ফাইনালে দর্শকসংখ্যায় নতুন ইতিহাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ফুটবলের জয়জয়কার, বিশ্বকাপ ফাইনালে দর্শকসংখ্যায় নতুন ইতিহাস

প্রতিনিধি

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুধু মাঠের উত্তেজনা আর নতুন চ্যাম্পিয়ন পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; যুক্তরাষ্ট্রে টেলিভিশন ও অনলাইন দর্শকসংখ্যার দিক থেকেও তৈরি করেছে নতুন ইতিহাস। নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের ম্যাচটি যুক্তরাষ্ট্রে সরাসরি উপভোগ করেছেন ৬ কোটিরও বেশি দর্শক।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্সের হিসাবে, ইংরেজি ভাষায় ম্যাচটি দেখেছেন প্রায় ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক। ম্যাচ চলাকালে একপর্যায়ে দর্শকসংখ্যা সর্বোচ্চ প্রায় ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে পৌঁছায়। নিলসেন মিডিয়া রিসার্চের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত ফুটবল ম্যাচের মধ্যে এটিই সর্বোচ্চ দর্শকসংখ্যার নতুন রেকর্ড।

অন্যদিকে স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর প্রাথমিক হিসাব অনুযায়ী, তাদের সম্প্রচারও দেখেছেন প্রায় ২ কোটি ২৬ লাখ দর্শক। দুই ভাষার সম্প্রচার মিলিয়ে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল যুক্তরাষ্ট্রে ৬ কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

শুধু ফাইনাল নয়, এবারের বিশ্বকাপের নকআউট পর্বের বেশ কয়েকটি ম্যাচও যুক্তরাষ্ট্রের প্রচলিত জনপ্রিয় ক্রীড়া ইভেন্টগুলোর সঙ্গে দর্শকসংখ্যায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি দেখেছেন প্রায় ৪ কোটি ৫০ লাখ দর্শক।

দর্শকসংখ্যার বিচারে এই ম্যাচটি এমএলবি ওয়ার্ল্ড সিরিজের সপ্তম ম্যাচ এবং এনবিএ ফাইনালের পঞ্চম ম্যাচকেও ছাড়িয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট সুপার বোলের বিশাল দর্শকসংখ্যা এখনও ফুটবলের নাগালের বাইরে।

তারপরও ক্রীড়া বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মতো বেসবল, বাস্কেটবল ও আমেরিকান ফুটবলনির্ভর দেশে বিশ্বকাপকে ঘিরে এমন ব্যাপক দর্শক আগ্রহ ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধির বড় প্রমাণ। দীর্ঘদিন ধরে দেশটিতে ফুটবলকে জনপ্রিয় করার যে প্রচেষ্টা চলছে, ২০২৬ বিশ্বকাপের রেকর্ড দর্শকসংখ্যা সেই যাত্রায় নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!