1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ ফাইনালে হার, নিজ শহরে ফিরে আবারও কাঁদলেন স্কালোনি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

বিশ্বকাপ ফাইনালে হার, নিজ শহরে ফিরে আবারও কাঁদলেন স্কালোনি

প্রতিনিধি

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগ সামলাতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার আগেই কাঁদতে কাঁদতে সম্মেলন কক্ষ ছেড়ে যান তিনি। পরে নিজেকে সামলে নিলেও নিজ শহর পুজাতোয় ফিরে চেনাজানা মানুষ ও সমর্থকদের সামনে আবারও আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ।

পুজাতোয় স্থানীয় বাসিন্দাদের একটি দল স্কালোনিকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়। এ সময় সমর্থকদের ‘লিও যাচ্ছে না’ স্লোগান স্কালোনির হৃদয় ছুঁয়ে যায়। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বিশ্বকাপ জিততে না পারার কষ্ট তারা জানেন। তবে দেশের মানুষকে আনন্দ দেওয়ার লক্ষ্যেই তারা মাঠে নামেন, আর সেই কারণেই পরাজয়টা এত বেশি কষ্টের।

স্কালোনি বলেন, “আমরা জিততে পারিনি। আমরা সেটা জানি। আমরা আমাদের মানুষদের আনন্দের জন্য খেলি এবং এ কারণেই এটা কষ্টের। আমরা লড়াই চালিয়ে যাব।”

বিশ্বকাপজুড়ে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানাতেও গাড়ি থেকে নেমে তাদের কাছে যান আর্জেন্টিনা কোচ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্বীকার করেন, ফাইনালের পরের দিনগুলো তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

স্কালোনি বলেন, “এগুলো বেদনাদায়ক এবং কষ্টের দিন। আমরা সন্তুষ্ট যে আমাদের সবটা উজাড় করে দিয়েছি। কখনো কখনো আপনি জিতবেন এবং কখনো আপনি পারবেন না। আমাদের স্বীকার করতে হবে, স্পেন অনেক ভালো খেলেছে।”

ফাইনালের পর তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। আর্জেন্টিনার কোচিং দায়িত্বে তিনি থাকবেন কি না, সে বিষয়ে স্কালোনির বক্তব্যে কিছুটা অনিশ্চয়তার ইঙ্গিত পাওয়া গেছে।

নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো স্বাভাবিক ব্যাপার যে এসব পুনর্বিবেচনা করা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে একতা তৈরি হয়েছে।”

শেষে নিজের থাকা বা না থাকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি বলেন, “আমি আছি কি নেই, এটা তার ঊর্ধ্বে। আমরা ডিসেম্বর পর্যন্ত এখানে আছি।”

স্কালোনির এই বক্তব্যে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হলেও তার কথায় দলের প্রতি দায়বদ্ধতা এবং সমর্থকদের সঙ্গে তৈরি হওয়া গভীর বন্ধনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!