1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৭৫ বছরের ইতিহাস ভাঙছে পাকিস্তান! প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ নামছে দেশটি - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

৭৫ বছরের ইতিহাস ভাঙছে পাকিস্তান! প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ নামছে দেশটি

প্রতিনিধি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭৫ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। এতদিন বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অধিকাংশ দেশ এই প্রতিযোগিতায় অংশ নিলেও পাকিস্তান ছিল অনুপস্থিত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন ইতিহাস গড়তে চলেছে দেশটি।

আসন্ন ৭৫তম মিস ওয়ার্ল্ড আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। বৃহস্পতিবার লাহোরের ঐতিহ্যবাহী ফালেট্টিস হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ হিসেবে মুকুট পরিয়ে দেওয়া হয়। তার মাথায় মুকুট তুলে দেন মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ ড. শাফাক আখতার এবং মিস্টার পাকিস্তান ওয়ার্ল্ড আত্তাউল্লাহ গুজ্জর।

২৪ বছর বয়সী আনিকা ব্যবসা ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে অডিটিং ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। মিস ওয়ার্ল্ডের ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভবিষ্যতে স্টেট-অথরাইজড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার উন্নয়নে কাজ করতে চান।

এর আগে আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল এবং মিস অরা ইন্টারন্যাশনাল-এ পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া কসোভোয় অনুষ্ঠিত ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চারটি শিরোপাও জিতেছেন।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড ২০২৫। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। পাকিস্তানের প্রথম অংশগ্রহণ ঘিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!