1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
১৫ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ফ্রান্স - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

১৫ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ফ্রান্স

প্রতিনিধি

 

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ফ্রান্স। এ সংক্রান্ত একটি বিল দেশটির পার্লামেন্টের সমন্বয় কমিটিতে অনুমোদন পেয়েছে। এখন বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষ ও সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চান, আগামী সেপ্টেম্বরের নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি কার্যকর করা হোক। আইন কার্যকর হলে ১৫ বছরের কম বয়সীরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

প্রস্তাবিত আইনে ১৫ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ প্ল্যাটফর্মগুলোর তালিকা তৈরি করবে ফ্রান্সের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা চালু করতে হবে। এসব বয়স যাচাই পদ্ধতির অনুমোদন দেবে দেশটির ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা।

এর আগে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। দেশটির এই পদক্ষেপের পর এবার একই ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে ফ্রান্স।

শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নেও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের আলোচনা চলছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লায়েনও ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতার পক্ষে মত দিয়েছেন।

এদিকে প্রস্তাবিত বিলে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টিও রাখা হয়েছে। ফরাসি সরকারের আশা, এর ফলে শিক্ষার্থীদের অনলাইন নির্ভরতা কমবে এবং শ্রেণিকক্ষে তাদের মনোযোগ ও পড়াশোনার পরিবেশ উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!