1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আগস্টে তফসিল, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম

আগস্টে তফসিল, অক্টোবরে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

প্রতিনিধি

 

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর থেকেই প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ জুলাই) ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি কমিশনার বলেন, যেসব এলাকায় দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি নেই এবং যেসব প্রতিষ্ঠানের আইনগত মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব এলাকাকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুবিধাজনক এলাকায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন একই সময়েও আয়োজন করা হতে পারে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে আপাতত প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা থাকছে না। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও প্রতিবেশী দেশগুলোর আইন পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রস্তাবিত আইন সংশোধনের কারণে নির্বাচন বিলম্বিত হবে না জানিয়ে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিদ্যমান আইনেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব। সংশোধিত আইন কার্যকর হলে সেটি অনুসরণ করা হবে, অন্যথায় বিদ্যমান আইনেই নির্ধারিত সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই তা চূড়ান্ত অনুমোদনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পাশাপাশি নির্বাচনী সহিংসতা ঠেকাতে কঠোর নজরদারি এবং সিটি কর্পোরেশনের প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিদ্যমান আইনি অস্পষ্টতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!