1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে

সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা

বিনোদন ডেস্ক :

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তিনি জানান, পরিবারের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিনেমা ছাড়ার কারণ ব্যাখ্যা করে নায়িকা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কি ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিনেত্রীর এমন সিদ্ধান্তে সাধুবাদ জানান। আবার কারো মন্তব্যে সমালোচনার সুরও শোনা যায়।

যে কারণে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন বর্ষা। এবার অভিনেত্রী জানালেন, এখনই অভিনয় ছাড়ছেন না তিনি। হাতে কিছু ছবি রয়েছে, সেগুলোর কাজ শেষ করে পরেই অভিনয়কে বিদায় জানাবেন।
বর্ষ জানান, তাঁর হাতে ‘নেত্রী: দ্য লিডার’, ‘মাসুদ রানা’, ‘কিল হিম-২’ নামের তিনটি ছবি আছে। ছবিগুলোর শুটিং শেষ করে নতুন আর কোনো সিনেমায় অভিনয় করবেন না তিনি।

অভিনেত্রীর কথায়, ‘তিনটি সিনেমা শেষ করতে সময় লাগবে। সিনেমা ছাড়বো কিন্তু এখন না। এসব সিনেমার শুটিং করতে অনেকদিন লেগে যায়। দুই-তিন বছর লেগে যাবে। এগুলো শেষ হলে আর সিনেমা করব না।’

বর্ষা জানালেন, এখন থেকে পরিবারকেই বেশি সময় দিতে চান। অভিনেত্রীর কথায়, ‘পরিবারকে বেশি গুরুত্ব দিতে চাই। সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাই। আর্দশ মা হতে চাই। আমাদের দায়িত্ব তাদের সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়া।’

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর তারা জুটি হয়ে অভিনয় করেছেন ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘দিনঃ দ্য ডে’, ‘কিল হিম’সহ কয়েকটি সিনেমায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!