1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই মাসের যুক্তরাষ্ট্র সফরে ইমরান মাহমুদুল, ‘আইকিংস’ ব্যান্ডের ১৫টির বেশি কনসার্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দুই মাসের যুক্তরাষ্ট্র সফরে ইমরান মাহমুদুল, ‘আইকিংস’ ব্যান্ডের ১৫টির বেশি কনসার্ট

প্রতিনিধি

দেশের পাশাপাশি প্রবাসী বাঙালিদের কাছেও জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় আগামী আগস্ট ও সেপ্টেম্বরজুড়ে যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। নিজের ব্যান্ড ‘আইকিংস’-কে সঙ্গে নিয়ে প্রায় দুই মাসের এই সংগীত সফরে অংশ নেবেন ইমরান।

শিল্পী জানান, আগামী ২১ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা এবং ২৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন। ইতোমধ্যে সফরের ১৫টির বেশি কনসার্ট চূড়ান্ত হয়েছে। আরও কয়েকটি অনুষ্ঠানের বিষয়ে আলোচনা চলছে।

ইমরান বলেন, দেশের বাইরের কনসার্টগুলো তার কাছে সবসময়ই বিশেষ। কারণ প্রবাসী বাঙালিদের সামনে দেশের গান পরিবেশন করার অনুভূতি আলাদা। তিনি জানান, সম্প্রতি অস্ট্রেলিয়ায় সফল কনসার্ট শেষে এবার যুক্তরাষ্ট্র সফর নিয়ে তারা দারুণ উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষের উপস্থিতি থাকে। তাই বাঙালি শ্রোতাদের পাশাপাশি অন্যান্য দেশের দর্শকদের কথা বিবেচনা করেও তারা গান ও পরিবেশনায় বৈচিত্র্য আনার চেষ্টা করেন।

ইমরান জানান, এখন থেকে বিদেশ সফরগুলো নিজের ব্যান্ড ‘আইকিংস’-কে সঙ্গে নিয়েই করছেন, যাতে দর্শকরা পূর্ণাঙ্গ লাইভ মিউজিকের স্বাদ পান। তিনি আরও জানান, সামনে মালয়েশিয়ায় একটি বড় কনসার্টের পরিকল্পনা রয়েছে এবং আগামী বছর ইউরোপ সফরের প্রস্তুতিও চলছে।

‘আইকিংস’ ব্যান্ডের সদস্যরা:

  • ইমরান মাহমুদুল — ভোকাল
  • সজল কুমার সাহা — ড্রামস
  • কাইয়ুম খান — কিবোর্ড
  • রাজীব ঘোষ — লিড গিটার
  • জাহাঙ্গীর আলম জনি — বেজ গিটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!