1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিনেমার গানে কণ্ঠ দিলেন নিশো - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

সিনেমার গানে কণ্ঠ দিলেন নিশো

বিনোদন ডেস্ক :

নাটক-ওটিটিতে রাজত্বের পর এখন সিনেমার নায়ক আফরান নিশো। কিন্তু এখানেই থেমে যাননি অভিনেতা; পা রাখলেন গানের জগতে, কণ্ঠ দিলেন নিজের অভিনীত চলচ্চিত্রেই।
মূলত, ঈদের সিনেমা ‌‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। বুধবার চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর সেখানেই আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে।

ইতোমধ্যে গানটি নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা—‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, তত বারবার জাগি’।
রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নিশো। অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!